আধুনিক দন্ত চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ও প্রয়োগ বিষয়ক আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত
‘রেভল্যুশনাইজিং ডেন্টিস্ট্রি উইথ এআই: ইনোভেশনস অ্যান্ড ইনসাইটস’ শীর্ষক প্রথম ‘আন্তর্জাতিক বৈজ্ঞানিক কংগ্রেস’ আজ রবিবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ফার্মগেটে কেআইবি, থ্রিডি হলে সোশ্যাল হেলথকেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এবং মেন্ডি ডেন্টাল কলেজ ও হাসপাতালের সহায়তায় স্পেশালাইজড ডেন্টিস্ট্রি বিষয়ক এই প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
কংগ্রেসে আধুনিক দন্ত চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ও প্রয়োগ বিষয়ে বিশেষজ্ঞদের নানা দৃষ্টিভঙ্গি ও গবেষণালব্ধ আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার এক্সিকিউটিভ ডিরেক্টর, জিয়াউর রহমান ফাউন্ডেশন চিফ অ্যাডভাইজর, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. হারুন আল রশিদ, চেয়ারম্যান ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল প্রেসিডেন্ট, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ডা. জহিরুল ইসলাম শাকিল, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল সেক্রেটারি জেনারেল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
গেস্ট অব অনার হিসেবে ছিলেন প্রফেসর ড. আবুল কেনান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (DAB) ডিরেক্টর, নিটর, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।







