সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স শান্তিরক্ষীদের ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮- আইএসপিআর ওসমান হাদিকে গুলি, হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’, ব্রেইনে প্রচুর রক্তক্ষরণ: চিকিৎসক হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল: ফারুকী হাদির অবস্থা আশঙ্কাজনক, চলছে অস্ত্রোপচার হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি ৪০ ফুট মাটির গর্তে পড়ে গেল শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিস ধানের শীষকে জেতানোর বিকল্প নেই: তারেক রহমান

নতুন ইউএনও ১৬৬ উপজেলায়

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২০ পাঠক
প্রকাশকাল বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের (ডিসি) পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল এনেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইউএনওদের ৮টি প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‌‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো।

নিয়োগ পাওয়া কর্মকর্তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ৩০ নভেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কর্মস্থল) থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

বদলি করা কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। ১৬৬ উপজেলার বিভাগভিত্তিক রদবদলের তালিকা নিচে দেওয়া হলো।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর