সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স শান্তিরক্ষীদের ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮- আইএসপিআর ওসমান হাদিকে গুলি, হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’, ব্রেইনে প্রচুর রক্তক্ষরণ: চিকিৎসক হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল: ফারুকী হাদির অবস্থা আশঙ্কাজনক, চলছে অস্ত্রোপচার হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি ৪০ ফুট মাটির গর্তে পড়ে গেল শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিস ধানের শীষকে জেতানোর বিকল্প নেই: তারেক রহমান

নির্বাচন সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে হবে: ধর্ম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৯ পাঠক
প্রকাশকাল রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, নির্বাচন ঘোষিত সময়ে ও সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে প্রশাসন এবং ইলেকশন কমিশন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউনহলে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের উদ্যোগে জেলা-মহানগর ইমাম–খতীব কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারাদেশে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের কর্মক্ষেত্রে সুরক্ষায় সরকার নীতিমালা প্রণয়ন করেছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, তাদেরকে নীতিমালায় নিয়ে আসা হবে, যাতে করে তারা কোনো বৈষম্যের শিকার হলে সুরক্ষা বা আইনের আশ্রয় নিতে পারেন।

এ সময় তিনি ‘ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদেরকে জাতীয় পে-স্কেলের আওতায় সম্মানজনক বেতন ভাতা, উৎসব ভাতা দিতে দায়িত্বশীলদেরকে আহ্বান জানান।

সম্মেলনে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আবদুল্লাহ আল মামুন মোস্তফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার ও মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজি দিন মুহাম্মদ, মহানগর বিএনপির উদবাতুল বারী আবুসহ নেতারা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর