সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম:
ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স শান্তিরক্ষীদের ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮- আইএসপিআর ওসমান হাদিকে গুলি, হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’, ব্রেইনে প্রচুর রক্তক্ষরণ: চিকিৎসক হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল: ফারুকী হাদির অবস্থা আশঙ্কাজনক, চলছে অস্ত্রোপচার হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি ৪০ ফুট মাটির গর্তে পড়ে গেল শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিস ধানের শীষকে জেতানোর বিকল্প নেই: তারেক রহমান

সন্ধ্যায়ও ভূমিকম্পে কাঁপলো দেশ

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৬ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রাজধানীসহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ৩ থেকে ৫ সেকেন্ড এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৩.৭।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে এ তথ্য জানায়। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার ভেতরে।

এর আগে, সকাল ১০টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপে দেশ। সে সময় এর উৎপত্তিস্থল ছিলো নরসিংদীর পলাশ উপজেলায়। ভূমিকম্পটি ১২ সেকেন্ড অনুভূত হয়।

গতকাল ভূমিকম্পে নিহত ১০
এর আগে গতকাল শুক্রবার সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

এর আগে, সকাল ১০টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপে দেশ। সে সময় এর উৎপত্তিস্থল ছিলো নরসিংদীর পলাশ উপজেলায়। ভূমিকম্পটি ১২ সেকেন্ড অনুভূত হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। সবচেয়ে বেশি- পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।

গতকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এর পরদিনই একই জেলার পলাশে ভূমিকম্প অনুভূত হলো।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর