সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স শান্তিরক্ষীদের ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮- আইএসপিআর ওসমান হাদিকে গুলি, হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’, ব্রেইনে প্রচুর রক্তক্ষরণ: চিকিৎসক হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল: ফারুকী হাদির অবস্থা আশঙ্কাজনক, চলছে অস্ত্রোপচার হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি ৪০ ফুট মাটির গর্তে পড়ে গেল শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিস ধানের শীষকে জেতানোর বিকল্প নেই: তারেক রহমান

চাঁদপুরে নেতা-কর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করেননি হাসিনা: মঈন খান

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২০ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, পতিত হাসিনা সরকার গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে দেশের ১৮ কোটি মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। এর মধ্যে আওয়ামী লীগের লোকও ছিলো। তারা তাদের দলের লোকদেরও রক্ষা করেনি। এই কথা বলার কারণ হচ্ছে গেত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শুধুমাত্র নিজ এবং পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করেছেন কিন্তু তার দলের নেতা-কর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করেননি।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা সদরে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা এবং পৌর বিএনপির আয়োজনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় বড় বড় কথা বলে। কিন্তু তাদের দলের নাম উর্দুতে কেন রেখেছিল? আওয়ামী লীগ মানে হচ্ছে জনগণ। তারা জনগণের জন্য কী করেছে? আজকে বাংলাদেশের মানুষকে সেই প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন শুধু বিএনপির সমর্থকদের জন্য নয়, এটি আওয়ামী লীগ যারা করে তাদের জন্যও প্রশ্ন। তারা আওয়ামী লীগের জন্যও কিছু করেনি। এসব কারণে তারা বাংলাদেশ থেকে কাপুরুষের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ নিজেদেরকে স্বাধীনতার পক্ষের দাবি করলেও ১৯৭১ সালের ২৫ মার্চ তারা দেশ থেকে পালিয়েছে। ওই সময় নিজ পরিবারকে দূরে ঠেলে দিয়ে এই দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন তিনি পাকিস্তান আর্মির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তিনি কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষকে বুঝতে হবে কারা এ দেশকে ভালোবাসে এবং এ দেশের জন্য জীবন দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র স্বাধীনতার ঘোষানই দেননি, বরং তিনি পাকিস্তানি সেনাবাহিনীকে মোকাবিলা করার জন্য সম্মুখ সমরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। যে কারণে এ দেশের মানুষ তাকে সম্মান জানিয়ে বীর উত্তম খেতাবে ভূষিত করেছিলেন।

মঈন খান বলেন, আজকের সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, তারা ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছেন। এ সময়টাতে তারা ধানের শীষের পক্ষে থেকে সব কিছু মোকাবিলা করেছেন। আজকে আমরা যে সমাবেশে এসেছি সেটি আপনাদের সন্তান আ ন ম এহসানুল হক মিলনের। আমি অনেক আগে থেকেই তাকে চিনি ও জানি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে ধানের শীষের জন্য মনোনীত করেছেন। যার কারণে আপনাদের সামনে দলের পক্ষ হয়ে তার হাতে ধানের শীষ তুলে দিলাম। আপনারা এ আসনেটি তারেক রহমানকে উপহার দেবেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আ ন ম এহসানুল হক মিলন।

কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান জালালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কুমিল্লার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর অধ্যক্ষ মাওলানা শাহ নেসারুল হক ও ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন। জনসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর