সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স শান্তিরক্ষীদের ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮- আইএসপিআর ওসমান হাদিকে গুলি, হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’, ব্রেইনে প্রচুর রক্তক্ষরণ: চিকিৎসক হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল: ফারুকী হাদির অবস্থা আশঙ্কাজনক, চলছে অস্ত্রোপচার হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি ৪০ ফুট মাটির গর্তে পড়ে গেল শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিস ধানের শীষকে জেতানোর বিকল্প নেই: তারেক রহমান

জবি শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বাস সার্ভিস চালু

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২০ পাঠক
প্রকাশকাল রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে সোমবার (২৪ নভেম্বর) ক্যাম্পাস থেকে প্রতিটি বিভাগীয় শহরের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বাস ছেড়ে যাবে। রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. তারেক বিন আতিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিতে আগামীকাল সকাল থেকেই বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে।’

এদিকে ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল (২৪ নভেম্বর) সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল, ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ভূমিকম্পজনিত পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় আগামীকাল সোমবার থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। এছাড়া ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত জবির শিক্ষা কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে পরিচালিত হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর