সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স শান্তিরক্ষীদের ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮- আইএসপিআর ওসমান হাদিকে গুলি, হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’, ব্রেইনে প্রচুর রক্তক্ষরণ: চিকিৎসক হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল: ফারুকী হাদির অবস্থা আশঙ্কাজনক, চলছে অস্ত্রোপচার হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি ৪০ ফুট মাটির গর্তে পড়ে গেল শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিস ধানের শীষকে জেতানোর বিকল্প নেই: তারেক রহমান

স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় হাজির স্বামী

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১২ পাঠক
প্রকাশকাল বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বগুড়ায় স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন মো. আফতাব নামে এক ব্যক্তি। মঙ্গলবার দিবাগত রাতে ঝোপগাড়ি ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঝগড়ার একপর্যায়ে আফতাব তার স্ত্রী মিনার পাঁজরে ছুরি মারেন। ছুরিটি পাঁজরে আটকে থাকা অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত মিনা বেগম বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

এদিকে রাত ১০টার দিকে আফতাব নিজেই সদর থানায় এসে আত্মসমর্পণ করেন। পুলিশ তাকে গ্রেফতার করে।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আনাম বলেন, জিজ্ঞাসাবাদে আফতাব জানিয়েছেন, স্ত্রী মিনা বেগম নাকি অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িত। এ অভিযোগে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। সেই কারণে তিনি স্ত্রীকে ছুরিকাঘাত করেছেন। তার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর