সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স শান্তিরক্ষীদের ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮- আইএসপিআর ওসমান হাদিকে গুলি, হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’, ব্রেইনে প্রচুর রক্তক্ষরণ: চিকিৎসক হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল: ফারুকী হাদির অবস্থা আশঙ্কাজনক, চলছে অস্ত্রোপচার হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি ৪০ ফুট মাটির গর্তে পড়ে গেল শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিস ধানের শীষকে জেতানোর বিকল্প নেই: তারেক রহমান

হোসেনপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২২ পাঠক
প্রকাশকাল বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা হোসেনপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হারুন অর রশীদ, উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল হক, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ, হোসেনপুর উপজেলা মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের সমন্বয়ক ও দিনকাল প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, লেখক ও কলামিস্ট এসএম মিজানুর রহমান মামুন, হোসেনপুর এনসিপি প্রধান সমন্বয়কারী মো. জাকির হোসেন, জুলাই যোদ্ধা মোস্তাক আহমেদ রাব্বী প্রমুখ।

সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে নিরাপত্তাসহ স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করার আশ্বাস দেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি, জুলাই যোদ্ধা ও হোসেনপুর উপজেলার মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের সকল সাংবাদিক সদস্য উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর