বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন মোজতবা খামেনি বেঁচে আছেন, তবে আহত অবস্থায় চিকিৎসাধীন: ট্রাম্প ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯ রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত জোটের ‘ওয়াক আউট’

এআই ভাব নিলেন নিলয় আলমগীর ও তাঁর স্ত্রী

বিনোদন ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম: / ৩৮৬ পাঠক
প্রকাশকাল সোমবার, ৩০ জুন, ২০২৫

জনপ্রিয় টেলিভিশন অভিনেতা নিলয় আলমগীর সম্প্রতি কক্সবাজার সমুদ্রসৈকতে স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদিকে সঙ্গে নিয়ে ঘুরতে গিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। ঘোরাঘুরির মুহূর্তগুলো শুধু উপভোগ করেই থেমে থাকেননি, বরং সেখানেই এক নাট্যধর্মী দৃশ্যে অভিনয় করে একটি ভিডিও তৈরি করেন। ভিডিওটিতে তাঁরা এআই প্রম্প্ট দিয়ে তৈরি করা কণ্ঠে হাস্যরসাত্মক ভঙ্গিমায় অভিনয় করেছেন। পরবর্তীতে ভিডিওটি নিলয় আলমগীর তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন।

ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকৃতির সৌন্দর্য, দাম্পত্য রসায়ন এবং সংলাপের ভঙ্গিমার মাধ্যমে ভিডিওটি যেন হয়ে উঠেছে এক টুকরো জীবন্ত নাটক।

ভক্তরা ভিডিওটির প্রশংসায় ভাসাচ্ছেন। কেউ লিখেছেন, “এটাই তো সত্যিকারের শিল্প!” — আবার কেউ মন্তব্য করেছেন, “পর্দার বাইরেও এ দম্পতির রসায়ন অনবদ্য।”

নিলয় আলমগীর এর আগেও ব্যতিক্রমী কনটেন্ট ও অভিনয়ের দক্ষতায় দর্শকদের মুগ্ধ করেছেন। তবে এবারের উদ্যোগটি আরও সৃজনশীল ও হৃদয়ছোঁয়া বলে মনে করছেন বিনোদন অঙ্গনের অনেকেই।

ভিডিওটি ইতোমধ্যে হাজার হাজার লাইক, মন্তব্য ও শেয়ার পেয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল কনটেন্টে পরিণত হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর