বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন মোজতবা খামেনি বেঁচে আছেন, তবে আহত অবস্থায় চিকিৎসাধীন: ট্রাম্প ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯ রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত জোটের ‘ওয়াক আউট’

রায়পুরায় ইউপিতে ট্রেড লাইসেন্স নিতে এসে ব্যবসায়ী খু*ন

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৩৯৩ পাঠক
প্রকাশকাল বুধবার, ২ জুলাই, ২০২৫

নরসিংদীর রায়পুরায় মোহাম্মদ শাহিন মিয়া (৪২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হ*ত্যা করেছে মাদ*কা*স*ক্ত এক যুবক। স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স নিতে আসেন ওই ব্যবসায়ী। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ।

নিহত মোহাম্মদ শাহিন মিয়া রায়পুরা উপজেলার মেজেরকান্দি গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি হাসনাবাদ বাজারে পাইপ ও ফিল্টারের ব্যবসা করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে মোহাম্মদ শাহিন মিয়া আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স নিতে আসেন। এসময় পরিষদের হিসাব সহকারীর কক্ষে স্থানীয় মাদকাসক্ত মো. শামিম মিয়া (৪০) নামের এক যুবক দা দিয়ে শাহিনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে ইউপিতে থাকা লোকজন তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদ বলেন, অভিযুক্ত মাদকাসক্ত যুবক প্রায়ই ইউনিয়ন পরিষদের আশপাশে ঘোরাফেরা করতো। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্তাধীন। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর