মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় : টিএসসিতে ভুড়িভোজের আয়োজন

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১২১ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভূড়িভোজের আয়োজন করেছে একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৮ নভেম্বর) মাঝরাতে গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদেরের পাঠানো এক বার্তায় তা জানানো হয়।

বার্তায় বলা হয়, দীর্ঘদিনের স্বৈরাচার হাসিনাবিরোধী লড়াইয়ে যারা সঙ্গী ছিলেন, সবাইকে নিয়ে আমরা আগামীকাল টিএসসিতে আনন্দ ও বিজয় উদযাপন করব। দেড় যুগের স্বৈরশাসকের বিরুদ্ধে সংগ্রাম করে তার বিচারিক রায় নিশ্চিতের আনন্দ আমরা দলমত নির্বিশেষে একত্রে ভাগাভাগি করতে চাই। মঙ্গলবার গরু এবং খাসিভোজের যে অনুষ্ঠান তাতে সব দুর্দিনের সঙ্গীরা আমন্ত্রিত।

এতে আরো বলা হয়, জুলাইয়ে এবং জুলাইয়ের পূর্ববর্তী সময়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যেমন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, ঠিক সেভাবেই এই আয়োজনে আপনারা সবার সশরীরে উপস্থিত হয়ে এবং আর্থিকভাবে সহায়তা করে এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করবেন বলে আশা করছি।

এর আগে গত রোববার ২৪’র ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ মানুষের প্রাণহানি এবং প্রায় ২৫ হাজার মানুষকে মারাত্মক আহত করার অভিযোগে দায়ের করা মামলায় তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে- উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো ছিল অন্যতম। এসব অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর