সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স শান্তিরক্ষীদের ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮- আইএসপিআর ওসমান হাদিকে গুলি, হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’, ব্রেইনে প্রচুর রক্তক্ষরণ: চিকিৎসক হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল: ফারুকী হাদির অবস্থা আশঙ্কাজনক, চলছে অস্ত্রোপচার হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি ৪০ ফুট মাটির গর্তে পড়ে গেল শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিস ধানের শীষকে জেতানোর বিকল্প নেই: তারেক রহমান

দেশের ৭ বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২৮ পাঠক
প্রকাশকাল বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

হঠাৎ জ্বালাও পোড়াওয়ের মধ্যে দেশের ৭টি বিমানবন্দরে নিরাপত্তা ও নজরদারি বাড়াতে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচক থেকে সবগুলো বিমানবন্দরে পাঠানো চিঠিতে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন, সবার নিরাপত্তা তল্লাশি ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার ওপর জোর দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, “দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বিমানবন্দরসমূহে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ মাত্রায় জোরদার করার লক্ষ্যে সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরের নির্বাহী পরিচালক, পরিচালক ও ব্যবস্থাপকদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগার পর কেপিআইভুক্ত বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভের ঘোষণার মধ্যে গত তিন দিন ধরে দেশের আবার দেশে জ্বালাও-পোড়াও শুরু হয়েছে।

সব মিলিয়ে নিরাপত্তা বাড়াতে বিমানবন্দরগুলোতে চিঠি দেওয়ার কথা বলেছেন বেবিচক কর্মকর্তারা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর