মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন মোজতবা খামেনি বেঁচে আছেন, তবে আহত অবস্থায় চিকিৎসাধীন: ট্রাম্প ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯ রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত জোটের ‘ওয়াক আউট’

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৭ পাঠক
প্রকাশকাল সোমবার, ২৩ মার্চ, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সেখানে অবস্থানরত যারা জীবনের ঝুঁকিতে রয়েছেন, আমরা তাদের সরকারি খরচে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছি। তবে সবাই কিন্তু ফেরত আসতে চাচ্ছে না। যারা সেখানে থেকে যাচ্ছেন, তাদের নিরাপত্তার বিষয়টি নিয়েও সরকার সচেষ্ট রয়েছে।
সোমবার দুপুরে নিজ সংসদীয় এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে সেটাতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রীর এবং আমাদের সরকারের টপ প্রায়োরিটি হচ্ছে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা। আমাদের মিশনগুলো সেখানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, অনেকে সেখানে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। যারা ফিরতে চান, সেটি নির্ভর করছে ঐ দেশের যুদ্ধের পরিস্থিতির ওপর। তবে যাদের জীবনের ঝুঁকি আছে এবং যারা ফিরতে ইচ্ছুক, যতগুলো ফ্লাইটই লাগুক, আমরা তাদের সরকারি খরচে চার্টার্ড ফ্লাইটে ফিরিয়ে আনবো।

সরকারের সমন্বিত উদ্যোগের কথা উল্লেখ করে শামা ওবায়েদ জানান, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন এবং আইএলওর সমন্বয়ে ইতিমধ্যে ১৮৬ জন প্রবাসীকে ঈদের আগের দিন রাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ কাজে সেখানে অবস্থানরত বাংলাদেশিরাও সহযোগিতা করেছেন।

এদিকে, বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছর ধরে মানবাধিকার লঙ্ঘন, গুম-খুনসহ নানা অপরাধে যারা বিচারের মুখোমুখি হয়েছেন এবং যাদের সাজা হয়েছে, সেইসব ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের জন্য বিএনপি সরকার সবসময় সচেষ্ট আছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর