বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৭৯ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

বাগেরহাটের রামপাল উপজেলায় নৌবাহিনীর বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে খুলনা-মোংলা মহাসড়কের গুনাইব্রিজ নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাস মোংলা-খুলনা মহাসড়কের গুনাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে পাঠায়।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে তারা অন্তত ১৪-১৫ জন মিলে ওই মাইক্রোবাসে করে একটি বিয়ের প্রোগ্রাম শেষে মোংলা ফিরছিলেন বলে জানা গেছে।

কাটাখালি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাফর আহমেদ জানান, রামপাল উপজেলার গুনাইব্রিজ নামক স্থানে মোংলা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি নৌবাহিনীর বাসের সঙ্গে মোংলাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহতের খবর পেয়েছি। গুরুতর আহত পাঁচ-ছয়জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর