শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন মোজতবা খামেনি বেঁচে আছেন, তবে আহত অবস্থায় চিকিৎসাধীন: ট্রাম্প ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯ রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত জোটের ‘ওয়াক আউট’

ফরিদপুরে যারা রাস্তা অবরোধ করেছে, তারা কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৪৬ পাঠক
প্রকাশকাল রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়ন বাদ পড়ার প্রতিবাদে চলা আন্দোলনে কয়েকটি জেলার মানুষ দুর্ভোগে পড়েছেন। এটা কোনোভাবে বরদাস্ত করা হবে না। আজ রোববার বিকেলের মধ্যে আন্দোলনকারীরা অবরোধ না তুলে নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে কারাবন্দীদের সাজা কমিয়ে আনার পরিকল্পনা করেছে সরকার। এতে বয়স্করা গুরুত্ব পাবে। আর মেয়েদের ক্ষেত্রে ২০ বছর সাজা ভোগ করাদের মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। তবে পুরুষদের ক্ষেত্রে সাজার মেয়াদ কত হলে মুক্তি হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।

দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, পূজা নিয়ে অনেক জায়গায় কমিটির মধ্যে সমস্যা রয়েছে। তবে তা যেন বা থাকে। এবার ভালোভাবে পূজা হবে।

তিনি আরও বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিলো। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন ছিলো না। জাতীয় নির্বাচনের যথেষ্ট সময় রয়েছে। নির্বাচনকে সামনে রেখে নিয়োগ, প্রশিক্ষণসহ নানা কার্যক্রম চলছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর