মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

২৪ ঘণ্টায় আরও ২৮ জনের শরীরে করোনা শনাক্ত, মৃত্যু নেই

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৫৯ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময় কেউ করোনায় মারা যাননি।

বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মোট ৩৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮টি রিপোর্ট পজিটিভ এসেছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ৩৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনায় মারা গেছেন সাতজন।

চলতি বছরে প্রথম করোনায় মৃত্যু ঘটে ৫ জুন। এরপর ১৩ জুন দুইজন, ১৫ জুন একজন এবং ১৬ জুন একজন মারা যান।

দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৬ জনের। আর এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৩২ জন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর