বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন মোজতবা খামেনি বেঁচে আছেন, তবে আহত অবস্থায় চিকিৎসাধীন: ট্রাম্প ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯ রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত জোটের ‘ওয়াক আউট’

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করতে চাই: তাসভীরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৫৮ পাঠক
প্রকাশকাল বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সভাপতি তাসভীরুল ইসলাম বলেছেন, আমার কোনো আকাঙ্ক্ষা বা চাওয়া পাওয়া নেই। আমি শুধু এলাকার জনগণের সেবা করতে চাই। এ ছাড়া শহীদ প্রেসিডেন্টে জিয়াউর রহমানের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং এই এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাগুলো বাস্তবায়ন করতে চাই।

মঙ্গলবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পরে বিকেলে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তাসভীরুল ইসলাম।

তিনি বলেন, ‘আমাদের কুড়িগ্রাম জেলা নদী ভাঙ্গন কবলিত এলাকা। আমার এলাকার মানুষকে বাঁচাতে হবে এটা আমাদের শহীদ জিয়ার প্রতিজ্ঞা ছিল। আমি বেঁচে থাকলে আল্লাহর রহমতে তার রেখে যাওয়া কাজ গুলো করব ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমাদের কুড়িগ্রাম একটি অবহেলিত জেলা। এখানে এখনও কোনো শিল্পকারখানা নেই। এ জেলায় বেকার বেশি। অনেক শিক্ষিত বেকার ছেলে মেয়ে রয়েছে তাদের কোনো কর্মসংস্থান নেই। আমি আগামীতে এ জেলার বেকার ও শিক্ষিত ছেলে- মেয়েদের জন্য কর্মসংস্থানের জন্য কাজ করতে চাই। আমার লক্ষ্য আল্লাহ যদি সহায় হন আমি আমার এলাকার মানুষের জন্য শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত উন্নয়নমূলক কাজ করে যাব।’

তিনি বলেন, ‘উত্তরের ৬ জেলার ৭ কোটি মানুষের দুঃখ তিস্তা। বন্যা আর খরায় তিস্তাপাড়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তাই তিস্তা বাঁচাতে ফুসে উঠেছে তিস্তাপাড়ের লাখো মানুষ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আমরা আন্দোলন করেছি। আমরা এ প্রকল্পের বাস্তবায়ন চাই।’

এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা বিএনপির আহ্ববায়ক ও পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা বিএনপি কমিটির সাবেক পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী, যুগ্ন আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, এ্যাডভোকেট ফখরুল ইসলাম, আমিনুল ইসলাম ফুলু, আবেদ আলী সরকার, আবুল কালাম আজাদ খোকা, এরশাদুল হাবিব নয়ন, রমেশ সাহা, শহিদুর রহমান, মুস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার গোলাম মুর্তজা মুকুল, আজিজার রহমান মাস্টার, ডা. ইফতেখারুল ইসলাম, এহছানুল করিম, সিরাজুল ইসলাম সাজু, প্রভাষক আব্দুর রাজ্জাক, জমিদার রায় সরকার প্রমুখ।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর