বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন মোজতবা খামেনি বেঁচে আছেন, তবে আহত অবস্থায় চিকিৎসাধীন: ট্রাম্প ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯ রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত জোটের ‘ওয়াক আউট’

মনোহরদীতে খাল পুনর্খনন কাজের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১১ পাঠক
প্রকাশকাল সোমবার, ১৬ মার্চ, ২০২৬

নরসিংদীর মনোহরদীতে জলাশয় সংস্কার ও পানি ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ‘মহিষাখালী খাল খনন ও পুনর্খনন’ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেশব্যাপী খাল, নদী-নালা ও জলাধার খনন কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কাঁচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় এই খনন কাজ উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করার প্রেক্ষিতে স্থানীয়ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে নরসিংদী জেলা প্রশাসন।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান এমপি।

উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি।

​নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক, জেলা যুবদলের সভাপতি মহাসিন হোসেন বিদ্যুৎ, মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর সরকার দুলন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জানান, এই খাল খনন ও পুনর্খনন কার্যক্রমের ফলে স্থানীয় কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং জলাবদ্ধতা নিরসন হবে। এটি এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মৎস্যসম্পদেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর