শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন মোজতবা খামেনি বেঁচে আছেন, তবে আহত অবস্থায় চিকিৎসাধীন: ট্রাম্প ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯ রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত জোটের ‘ওয়াক আউট’

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ১৪ দিনে ৪৭৫ ফ্লাইট বাতিল

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৭ পাঠক
প্রকাশকাল শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশের আন্তর্জাতিক আকাশপথে বিপর্যয় অব্যাহত রয়েছে।
নিরাপত্তা ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশপথ বন্ধ থাকায় শুক্রবার (১৩ মার্চ) ঢাকা থেকে আরো ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার প্রবাসী ও বিদেশগামী যাত্রী।

পরিসংখ্যানে দেখা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) ২৮টি ফ্লাইট স্থগিত করা হয়েছিল। আজ আরো ২৫টি যুক্ত হওয়ায় ১৪ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া মোট ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫টিতে।

বেবিচক কর্মকর্তারা জানিয়েছেন, তারা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট দেশগুলোর আকাশসীমা পুনরায় চালু হওয়া মাত্রই ফ্লাইট শিডিউল স্বাভাবিক করার চেষ্টা করা হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর