বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম:
৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন মোজতবা খামেনি বেঁচে আছেন, তবে আহত অবস্থায় চিকিৎসাধীন: ট্রাম্প ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯ রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত জোটের ‘ওয়াক আউট’

‘মেট্রোরেলে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারসহ বিভিন্ন কারণে দুর্ঘটনা ঘটতে পারে’

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম: / ৭৭ পাঠক
প্রকাশকাল সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেছেন, মেট্রোরেলের নকশায় ভুল থাকতে পারে। এছাড়া নিম্নমানের সরঞ্জাম ব্যবহারসহ বিভিন্ন কারণে সাম্প্রতিক দুর্ঘটনা ঘটতে পারে। সোমবার (৩ নভেম্বর) মেট্রোরেল প্রকল্প এবং এর পরিচালনার সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিএমটিসিএল এমডি বলেন, আমাদের প্রথম কাজ হচ্ছে সেফটি নিশ্চিত করা। মেট্রোরেলের নকশায় ভুল থাকতে পারে। এছাড়া নিম্নমানের মালামাল ব্যবহার, ঠিক মতো সব বুঝে না নেয়াসহ নানা কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে, তদন্তের পর সেটা নিশ্চিতভাবে বলা যাবে।

তিনি বলেন, নতুনগুলোর ক্ষেত্রে প্রয়োজনে নকশা পরিবর্তন করা হবে। আমরা রাজনৈতিক দলসহ যারা পিলারে পোস্টারিং করছেন তাদের সরে আশার আহ্বান করছি।

ফারুক আহমেদ বলেন, আমাদের খরচ অনুযায়ী পৃথিবীর সেরা মেট্রো হওয়ার কথা কিন্তু আমাদের এই অবস্থা! যারা আগে কাজ বুঝে নিয়েছে কিংবা যারা দিয়েছে তাদের অবশ্যই অনিয়মের জন্যে আইনের আওতায় আনা উচিত। সরকারের তদন্ত শেষ হলে অবশ্যই সেটা হবে বলে আশা।

তিনি বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান থেকে আমরা এখনো পূর্ণাঙ্গ কাজ বুঝে নেইনি। আমরা তাদের কাছে ৩ মাস ধরে বারবার নোটিশ দিয়েও পাচ্ছি না। আংশিকভাবে বুঝে নিলেও ঠিকাদারের মেজর ভুলগুলোতে কাজ করার কথা ২ থেকে আড়াই বছর। কিন্তু সেটাও হয়নি। এখানে দায় তো নিশ্চয় আছে।

ডিএমটিসিএল এমডি বলেন, লাইন-১ এর প্রকল্প পরিচালক নেই এটা ঠিক। প্রয়োজন অনুযায়ী দ্রুত আরো চার থেকে পাঁচজনকে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে।

সম্প্রতি রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের বিষয়ে তিনি বলেন, তার পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এটা জীবনের মূল্য হিসেবে দেওয়া হয়নি। ওটা তাকে ইমিডিয়েট সাহায্য হিসেবে দেওয়া হয়েছে।

ফারুক আহমেদ আরো বলেন, নিহত আবুল কালামের ফ্যামিলিকে কীভাবে পারমানেন্টলি সাহায্য করা যায়, সেজন্য ওনার ওয়াইফের সঙ্গে আমার মিটিং হয়েছে। ওনার যোগ্যতা অনুযায়ী একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে। তিনি যখন তার সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, সবকিছু দিয়ে দেবেন (হয়ত অফিসে পৌঁছে গেছে), এটা দেওয়ার পরে আমরা তার জন্য চাকরির ব্যবস্থা করছি।

তিনি বলেন, আবুল কালামের স্ত্রীর হয়ত আরো ছয় মাস লাগবে অনার্স কমপ্লিট করতে। অনার্স কমপ্লিট করলে, ঐ যোগ্যতা অনুযায়ী যতটুকু চাকরিতে তাকে পদোন্নতি দেওয়া যায় বা করা যায়, ঐ ব্যবস্থা রাখা হয়েছে, প্রভিশন রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর