বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৪৬০ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৮ জুন, ২০২৫

গুগল, ফেসবুকসহ বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

নতুন এই নীতিমালার ফলে দেশীয় প্রতিষ্ঠানগুলো চাইলে স্থানীয় বিজ্ঞাপন এজেন্সির মাধ্যমে বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল দিতে পারবে। এর জন্য আলাদা করে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এতদিন বাংলাদেশের ব্যবসায়ীরা চাইলে সরাসরি বিদেশে বিজ্ঞাপন দিতে পারতেন এবং সেই অর্থ তাদের পক্ষে ব্যাংকগুলো পাঠাতে পারত। যদি সেই বিজ্ঞাপন দেওয়া হতো এজেন্সির মাধ্যমে, তাহলে ব্যাংকগুলোকে আলাদা অনুমোদন নিতে হতো।

নতুন নির্দেশনা অনুযায়ী, দেশীয় কোনো প্রতিষ্ঠান যদি স্থানীয় বিজ্ঞাপন এজেন্সির মাধ্যমে বিদেশে বিজ্ঞাপন প্রকাশ করে, তাহলে বিজ্ঞাপনের অর্থ বিদেশে পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না। এর পরিবর্তে ব্যাংকগুলো তাদের বিজ্ঞাপন এজেন্সির গ্রাহকদের পক্ষে অর্থ পরিশোধ করতে পারবে। তবে অর্থ পরিশোধের আগে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, তা সম্পন্ন করতে হবে বলেও জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গুগল, ফেসবুক বা মেটার মতো বিদেশি প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়া আধুনিক বিপণন ও ব্যবসা প্রসারের গুরুত্বপূর্ণ অংশ। নতুন এই নীতিতে রেমিট্যান্স পাঠানো অনেকটাই সহজ ও ঝামেলাহীন হবে বলে মনে করেছেন তারা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর