বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

নরসিংদীতে চাঁদা না দেয়ায় মার্কেট মালিক ও ছেলেকে রক্তাক্ত জখম: থানায় অভিযোগ

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২৭ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নরসিংদী সদর উপজেলার সাহেবপ্রতাপ এলাকায় একটি মার্কেটে চাঁদাবাজিকে কেন্দ্র করে মালিক ও তার ছেলেকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।। নরসিংদী মডেল থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইমন আহমেদ (২৬) নামে এক যুবক। আজ সকালে এ বিষয়ে কথা হলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এ আর এম আল-মামুন বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাহেবপ্রতাপ এলাকার ‘হাজী সুরুজ মিয়া মার্কেটে’ স্থানীয় কালাম কসাই, জনি মিয়া, রবিন মিয়া, সফিকুল ইসলামসহ অজ্ঞাতনামা ৭/৮ জন সন্ত্রাসী দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। তারা মার্কেটের ৫টি দোকান থেকে ২ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসায়ীদের উচ্ছেদ ও প্রাণনাশের হুমকিও প্রদান করে আসছিল তারা।

১৩ জুন দুপুর আনুমানিক ১ টা৩০ মিনিটে কামাল কসাই এর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মার্কেটে প্রবেশ করে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখাতে থাকে। এ সময় মার্কেটের মালিক ইমন আহমেদের বাবা বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং এক পর্যায়ে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পিতাকে বাঁচাতে এগিয়ে আসলে ইমন আহমেদকেও বেধড়ক মারধর করা হয়।

আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর