শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৯৫ পাঠক
প্রকাশকাল বুধবার, ২৭ মে, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে এমন কোনো ঘটনা ঘটেনি যেটা জাতীয়ভাবে উদ্বেগ সৃষ্টি হবে। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্সে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এমন কোনো বিষয় আমরা লক্ষ্য করি নাই যেটা আলাপ আলোচনার মাধ্যমে এখন সমাধান হচ্ছে না। এটা স্বাভাবিক প্রক্রিয়া, সীমান্তে যদি কোনো রকমের কোনো সময় সমস্যা হয় তখন ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেটা আলাপ আলোচনার মাধ্যমে উভয় পক্ষে এটা সমাধান করা হয়। এমন কোনো বিষয় আমরা লক্ষ্য করি নাই যেটা আলাপ আলোচনার মাধ্যমে এখন সমাধান হচ্ছে না।’

তিনি বলেন, ‘দুই একটা ঘটনা আমাদের নজরে এসেছে আমাদের বিজিবির মহাপরিচালক (ডিজি) সেগুলো তাৎক্ষণিকভাবে এড্রেস করেছেন এবং সীমান্তে যারা আমাদের অফিসাররা আছেন তারাও সেটা যথাযথভাবে জবাব দিয়েছেন।’

মন্ত্রী আরও বলেন, ‘দুই একটা জায়গায় হয়তো পাল্টা গুলাগুলির ঘটনা ঘটেছে সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে।’


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর