শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৪৩ পাঠক
প্রকাশকাল বুধবার, ২৭ মে, ২০২৬

অনলাইন ডেস্ক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে কী কারণে এই মৃত্যুগুলো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই হাসপাতালে থানা পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।

বুধবার (২৭ মে) সকালে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
তিনি বলেন, তবে শিশুদের মৃত্যু আসলে কী কারণ, তা আমরা এখনো জানি না।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর