বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

সপ্তাহখানেকের মধ্যে একীভূত হচ্ছে ৫ ইসলামী ব্যাংক: গভর্নর

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২২৭ পাঠক
প্রকাশকাল সোমবার, ১১ আগস্ট, ২০২৫
সপ্তাহখানেকের মধ্যে একীভূত হচ্ছে ৫ ইসলামী ব্যাংক: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, সপ্তাহখানেকের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত হবে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সপ্তাহখানেকের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে এবং এজন্য সরকারের কাছে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে।

অনিয়ম, দুর্নীতি ও অপশাসনের স্পষ্ট চিত্র উঠে আসায় এক ডজন দুর্বল ব্যাংকের মধ্যে সম্পদ মূল্যায়ন পর্যালোচনা করা হয়। পরে ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, ইউনিয়ন, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংকের ঋণ খেলাপির হার ৯৬ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত দেখা যায়। এসব ব্যাংক একীভূত করে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার পরিকল্পনার কথা জানান গভর্নর।

ঐ পাঁচটির বাইরে আরো অন্তত ২০টি ব্যাংকের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেয়া হতে পারে। যার মধ্যে রয়েছে সরকারি ব্যাংকও। পাশাপাশি, বেসরকারি ইসলামী ব্যাংকের বিষয়েও সুনির্দিষ্ট পদক্ষেপের কথা জানান গভর্নর।

তার ভাষায়, এস আলম গ্রুপের মালিকানাধীন এই ব্যাংকের ৮২ শতাংশ শেয়ার দেশি বা বিদেশি বিনিয়োগকারীর কাছে বিক্রির চেষ্টা চলছে। বিক্রি সফল হলে, প্রাপ্ত অর্থ দিয়ে পূরণ করা হবে প্রতিষ্ঠানের আর্থিক ঘাটতি।

এ মুহূর্তে দুর্বল কোনো ব্যাংক বন্ধ করার পরিকল্পনা নেই সরকারের। বরং, টিকিয়ে রাখতে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর