শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন মোজতবা খামেনি বেঁচে আছেন, তবে আহত অবস্থায় চিকিৎসাধীন: ট্রাম্প ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯ রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত জোটের ‘ওয়াক আউট’

ব্যাটারি থেকে সিসা তৈরির কারখানায় বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম: / ৬৭ পাঠক
প্রকাশকাল সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নরসিংদীতে পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির একটি কারখানায় আগুন লেগে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকার একটি কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

গুরুতর আহত শ্রমিকরা হলেন, দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) এবং সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)। এছাড়া আরও চার শ্রমিক আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই পাঁচদোনা এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির কারখানা পরিচালনা করে আসছে চীনা একটি প্রতিষ্ঠান। রোববার সকালে কাজ করার সময় কারখানায় আগুন লাগে। এ সময় সাতজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় চিকিৎসক চারজনকে প্রাথমিক চিকিৎসা দেন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদা গুলশানারা কবির জানান, সকালে পাঁচদোনা থেকে সাত জন অগ্নিদগ্ধ রোগীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এরমধ্যে দুজনের শরীরের ৬০ ভাগ এবং ১ জনের ৫০ ভাগ দগ্ধ হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি চারজনকে সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আগুনের খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর