বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

ঝড়ে মধুবাগে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে প্রাণ গেল নারীর

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৫৫ পাঠক
প্রকাশকাল শনিবার, ১৪ মার্চ, ২০২৬

রাজধানীর মধুবাগে ঝড়ের সময় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল থেকে ইট পড়ে রাশেদা বেগম (৪০) নামের এক নারী পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) রাতে মধুবাগ লেন ৩-এ ঝড়ের সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদা বেগম (৩৪) গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী সাইফুল ইসলাম পেশায় একজন ভ্যানচালক। পাঁচ সন্তানের জননী রাশেদা মধুবাগ লেন-৩ এলাকায় বসবাস করতেন। তিনি এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

হাতিরঝিল থানার ওসি আযম গোলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাসাবাড়িতে কাজ শেষে রাশেদা বাসায় ফেরার পথে হঠাৎ শিলাবৃষ্টি ও বৃষ্টি শুরু হলে বাড়ির কাছাকাছি একটি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় ভবনের দেয়াল থেকে ইট ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি আযম গোলাম।

চিকিৎসকের বরাত দিয়ে ওসি আযম আরো বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর