বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন মোজতবা খামেনি বেঁচে আছেন, তবে আহত অবস্থায় চিকিৎসাধীন: ট্রাম্প ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯

বাচ্চাদের মতো মারামারি করছিল ইরান-ইসরায়েল: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৩৯৪ পাঠক
প্রকাশকাল বুধবার, ২৫ জুন, ২০২৫

জাপানের হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে যুদ্ধ শেষ করার সঙ্গে ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপের সিদ্ধান্তের মতো যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেত্রেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান এই কাজ করার পেছনে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছে। কিন্তু তেমন কিছু অর্জন করতে পারেনি। এখন আমরা তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রাখছি।

‘‘কিন্তু আমরা যদি সেই হামলায় সফল না হতাম? ওই হামলাই যুদ্ধের অবসান ঘটিয়েছে। ওই হামলাই যুদ্ধ শেষ করেছে। আমি হিরোশিমা বা নাগাসাকির উদাহরণ দিতে চাই না। কিন্তু মূলত ওই হামলাই যুদ্ধ শেষ করেছে।’’

তিনি বলেন, ইরানের ক্ষেত্রেও তাই হয়েছে। এই হামলাই যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছে। আমরা যদি সেটা শেষ না করতাম, তাহলে এখনও যুদ্ধ চলত।

সম্মেলনে বক্তব্য দেওয়ার আগে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ইরান-ইসরায়েল সংঘাতের বিষয়ে আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইরান-ইসরায়েলের সংঘাতকে স্কুলে দুই শিশুর মধ্যে মারামারির সঙ্গেও তুলনা করেন তিনি।

‘‘তারা নরকের মতো লড়াই করছে। আপনি তাদের থামাতে পারবেন না। তাদের দুই-তিন মিনিট লড়তে দিন। তারপর থামানো সহজ হয়ে যায়।’’

মঙ্গলবার ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একটি অশ্লীল শব্দের ব্যবহার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেটি উল্লেখ করে রুটে জানতে চাইলে ট্রাম্প বলেন, এমন পরিস্থিতিতে বাবাকে মাঝেমধ্যে কঠোর ভাষা ব্যবহার করতেই হয়।

মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, মাঝেমধ্যে আপনাকে কঠোর ভাষা ব্যবহার করতেই হয়, কিছু নির্দিষ্ট শব্দ তো বলতেই হয়। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর