বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন মোজতবা খামেনি বেঁচে আছেন, তবে আহত অবস্থায় চিকিৎসাধীন: ট্রাম্প ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯

‘এনসিপির কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করলে আ. লীগের মতো পরিণতি হবে’

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম: / ২০৮ পাঠক
প্রকাশকাল সোমবার, ৭ জুলাই, ২০২৫

এনসিপির রাজনৈতিক কার্যক্রমে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (৭ জুলাই) নাটোরে এক বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি।

নাহিদ বলেন, ‘দেশ গড়াতে জুলাই পদযাত্রা’ সহ এনসিপির রাজনৈতিক কার্যক্রমে ব্যানার ছিড়ে কিংবা অন্য কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, আমরা শুনেছি, নাটোরে আমাদের কর্মসূচিতে ব্যানার ছিড়ে বাধা দিতে চেয়েছিল। আমি তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, মাত্র এক বছর আগে যারা এভাবে কর্মসূচিতে বাধা দিয়েছে তারা আজ নিজেরাই বাংলাদেশে নাই। ঐ পরিস্থিতি থেকে শিক্ষা না নিলে সামনের দিনে যারা বাধা দিবে তাদের পরিণতিও সেদিকেই যাবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে নাটোরের ছাত্র-জনতার ঐক্যবদ্ধের কারণেই আমরা পতন ঘটাতে পেরেছি। এবার আমাদের যাত্রা দেশ গঠনের। নতুন বাংলাদেশ গঠন করবো আমরা। যেখানে গণতন্ত্র থাকবে, সমতা থাকবে,ইনসাফ থাকবে। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চেষ্টা আমাদের।

দেশ গড়তে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, আপনারা তরুণদের সহযোগিতা করুন, ঐক্যবদ্ধভাবে আমরা এই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো।

এছাড়া, জুলাই ঘোষণা, জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা এনসিপি সহ্য করবে না বলেও জানান নাহিদ ইসলাম।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর