মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

নির্দেশনা না মানায় বাফুফের নাম প্রত্যাখ্যান বিওএ’র

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২৩২ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

বারবার তাগাদা দেওয়ার পরও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সিলরের নাম পাঠায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শেষমেশ বাফুফে নাম পাঠালেও তা গ্রহণ করেনি বিওএ।

ফলে মঙ্গলবার (৩০ জুলাই) অনুষ্ঠিত বিওএ’র এজিএমে বাফুফের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছেন বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর।

জানা যায়, চলতি মাসের শুরুতেই এজিএম উপলক্ষে বিওএ তাদের অধিভুক্ত সংস্থাগুলোর কাছে কাউন্সিলরের নাম চেয়ে চিঠি পাঠায়। নির্ধারিত সময় অনুযায়ী অধিকাংশ সংস্থা ১৫ জুলাইয়ের মধ্যে নাম পাঠিয়ে দেয়। এর ভিত্তিতে ২৭ জুলাই হালনাগাদ তালিকাও প্রকাশ করে বিওএ।

কিন্তু তাতেও তালিকাভুক্ত হতে ব্যর্থ হয় বাফুফে। পরে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি আবদুস সালামের নাম পাঠায় তারা। তবে নাম মনোনয়নের ক্ষেত্রে বিওএ’র স্পষ্ট নির্দেশনা ছিল—বাফুফের নির্বাহী কমিটির আনুষ্ঠানিক সভার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে কার্যবিবরণীসহ কাউন্সিলরের নাম পাঠাতে হবে।

কিন্তু বাফুফে আনুষ্ঠানিক সভার পরিবর্তে নির্বাহী কমিটির সদস্যদের কাছে ই-মেইলের মাধ্যমে মতামত (‘হ্যাঁ’ বা ‘না’) চায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রক্রিয়াতেই সময়ক্ষেপণ হয় এবং বিওএ তা গ্রহণযোগ্য মনে না করায় শেষপর্যন্ত বাফুফের কাউন্সিলরশিপ বাতিল হয়ে যায়।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর