মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

টি-টোয়েন্টি সিরিজ জয়, শ্রীলঙ্কায় টাইগারদের ইতিহাস

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২৭৬ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা। বোলারদের নৈপুণ্যে লঙ্কানদের ১৩২ রানে আটকে রাখে বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিমের ক্যরিয়ার সেরা ইনিংসের সুবাদে ২১ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
শ্রীলঙ্কার দেওয়া ১৩৩ রানের লক্ষ্য হেসেখেলে ছুঁয়ে ফেলল বাংলাদেশ। স্পিনার তিকশানার করা ১৭তম ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে বাংলাদেশকে জয় এনে দেন তাওহিদ হৃদয়। তিনি অপরাজিত ছিলেন ২৫ বলে ২৭ রানে। এই জয়ে টি–টোয়েন্টি সিরিজ ২–১ ব্যবধানে জিতল বাংলাদেশ।

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতেও এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

বল হাতে যে জয়ে নেতৃত্ব দিয়েছেন স্পিনার মেহেদী হাসান। ৪ ওভারে ১১ রানে নিয়েছেন ৪ উইকেট, যা তাঁর ক্যারিয়ারসেরা।

ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন তানজিদ হাসান। ৪৭ বলে ক্যারিয়ারসেরা ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ওপেনার। মেরেছেন ছয়টি ছক্কা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর