বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন মোজতবা খামেনি বেঁচে আছেন, তবে আহত অবস্থায় চিকিৎসাধীন: ট্রাম্প ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯ রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত জোটের ‘ওয়াক আউট’

কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৩৬ পাঠক
প্রকাশকাল শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

দিনাজপুর কারাগারে বন্দী ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন (৮৩) মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের ডা. তৌফিক হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে তিনি আজ শনিবার সকালে অসুস্থ্য হয়ে পড়লে তাকে সকাল ৯টা ১০ মিনিটে জেলা কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়।

দিনাজপুর জেলা কারাগার সুত্রে জানা যায়, গত ১৬ আগস্ট পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। সেখান থেকে গত বছর ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। তিনি হত্যাসহ তিনটি মামলায় কারাগারে ছিলেন। আজ শনিবার সকালে অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতাল নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রমেশ চন্দ্র সেন ৩০ এপ্রিল ১৯৪০ সালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতার নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন। তিনি ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর