রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

ডিসেম্বরেই নির্বাচনের প্রস্তুতি শেষের নির্দেশে বিএনপির ‘ধন্যবাদ’, এনসিপির শঙ্কা, আস্থা রাখছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম: / ২০০ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে অথবা এপ্রিল মাসে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এমন ঘোষণা আগেই দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্বাচন সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সংস্কার ও জুলাই সনদের মতো বিষয়গুলো এখনো অমীমাংসিত। এমন প্রেক্ষাপটে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশ নিয়ে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে।

বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।

এরপর রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকটির বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব বলেন, নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের প্রত্যেককে নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর