শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন মোজতবা খামেনি বেঁচে আছেন, তবে আহত অবস্থায় চিকিৎসাধীন: ট্রাম্প

মধ্যরাতে বিএনপির চার নেতাকে বহিষ্কার

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১০২ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) গভীর রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন— সেচ্ছাসেবক দলের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ী ইউনিয়ন সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পর দলীয় মনোনয়নকে ঘিরে তারা চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ বিভিন্ন জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন।

এই অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতারা বিএনপির নেতা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর