বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই জুলাই হত্যাকাণ্ডের বিচার: আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৮৮ পাঠক
প্রকাশকাল সোমবার, ১৪ জুলাই, ২০২৫

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘জুলাই গণহত্যা’র বিচার দ্রুত শেষ হবে।
সোমবার নারায়ণগঞ্জের হাজীগঞ্জে ‘জুলাই অভ্যুত্থানে’ নিহত জেলার ৫৬ শহিদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

অধ্যাপক নজরুল বলেন, বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। ৫ আগস্টের আগেই জুলাই-২৪ কেন্দ্রিক সব মামলার চার্জশিট জমা দেওয়ার চেষ্টা চলছে। আমাদের লক্ষ্য, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই এই বিচার সম্পন্ন করা।

তিনি আরো বলেন, জুলাই মাস আমাদের শিখিয়েছে কীভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়। স্থানীয়ভাবে অনেক এলাকায় এখনো চাঁদাবাজি ও সহিংসতা চলছে। সবাই যদি জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ থাকেন, তাহলে অপরাধ দমন সহজ হবে। প্রশাসন আপনাদের পাশে থাকবে।

এদিন দেশের প্রথম ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’-এর উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান, মুহাম্মদ ফাওজুল কবির খান, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও রেজওয়ানা হাসান।

তারা বলেন, তরুণ প্রজন্মের কাছে শহিদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে এবং স্মরণে রাখতে সারাদেশে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে গণভবনকে ফ্যাসিবাদবিরোধী জাদুঘরে রূপান্তরের কাজ শেষ হয়েছে। শহিদদের কবর সংরক্ষণের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর