বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৩৮৩ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

জুলাই আন্দোলনে ছাত্র-জনতাকে দমাতে সারাদেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড তাজা বুলেট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার অভিযোগ গঠন শুনানিতে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

মানবাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচারে মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।

এ দিন এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

শুনানিতে তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন দমনে সারা দেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড তাজা বুলেট।

শেখ হাসিনা, কামাল ও মামুনের নির্দেশে সারা দেশে পদ্ধতিগতভাবে হত্যাযজ্ঞ চালানো হয় বলেও জানান তাজুল ইসলাম।

এদিকে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমীর হোসেন বলছেন, নির্দোষ প্রমাণ করে নজির গড়তে চান তিনি।

এ দিন কাঠগড়ায় নিশ্চুপ ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামলার এ পর্যায়ে কোনো বক্তব্য না দেয়ার কথা ট্রাইব্যুনালকে জানান তার আইনজীবী। আগামী সোমবার (৭ জুলাই) এ মামলার বিচারে ফের বসবেন ট্রাইব্যুনাল।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর