বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপেদষ্টা

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৭৭ পাঠক
প্রকাশকাল সোমবার, ১১ আগস্ট, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০ হাজরের বেশি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে বলেও জানান তিনি।
সোমবার (১১ আগস্ট) ঢাকা-৩ সংসদীয় আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, আগে প্রতি কেন্দ্রে দুইজন আনসার সদস্য থাকলেও সামনের নির্বাচেন প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য বাড়তি একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবে।

তিনি বলেন, দেশের গণমাধ্যমের সঠিক কাজের জন্য আশপাশের অনেক দেশের মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হয়ে গেছে।

প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি ঘোষণা করেছেন যে, আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর