মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

৩২০ শিক্ষার্থীই জিপিএ-৫ প্রাপ্ত স্কুলটির প্রতিষ্ঠাতা কাদের মোল্লা নন

রিউমর স্ক্যানার প্রতিবেদন- / ২২৩ পাঠক
প্রকাশকাল সোমবার, ১৪ জুলাই, ২০২৫
ছবি: রিউমর স্ক্যানার।

গত ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসের ৩২০ শিক্ষার্থীদের মধ্যে সবাই জিপিএ-৫ পেয়েছেন।
এরই প্রেক্ষিতে, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লা- শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বলছে, শতভাগ জিপিএ-৫ প্রাপ্ত নরসিংদির নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস স্কুলটির প্রতিষ্ঠাতা প্রয়াত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা নন বরং, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা থার্মেক্স গ্রুপের কর্ণধার ব্যবসায়ী আবদুল কাদির মোল্লা। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

অনুসন্ধানের শুরুতে শতভাগ জিপিএ-৫ প্রাপ্ত নরসিংদির নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস স্কুলটির ওয়েবসাইট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। উক্ত স্কুলের ওয়েবসাইটে থাকা স্কুলটির চেয়ারম্যানের চেহারার সঙ্গে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার চেহারার মধ্যে অমিল দেখা যায়। এ ছাড়া, স্কুল টির প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লার রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি।

পাশাপাশি, জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লাকে ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাত ১০ টা ০১ মিনিটে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অন্যদিকে, নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লা এখনো বেঁচে আছেন এবং সম্প্রতি স্কুলের শিক্ষার্থীদের শতভাগ জিপিএ-৫ পাওয়া নিয়ে তিনি গণমাধ্যমে মন্তব্যও করেছেন।

উল্লেখ্য, থার্মেক্স গ্রুপের কর্ণধার আবদুল কাদির মোল্লার নরসিংদিতে নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস স্কুল এবং আবদুল কাদির মোল্লা সিটি কলেজ নামক দুইটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

সুতরাং, ২০২৫ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ প্রাপ্ত নরসিংদির নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর