বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

অভিনেত্রী জান্নাতুল পিয়ার বাবার জীবনাবসান

বিনোদন ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম: / ৪২৫ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

সুপ্রিম কোর্টের আইনজীবী ও মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়ার বাবা মাহমুদ হাসান চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পিয়া জান্নাতুলের ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে বাবার মৃত্যুর খবরে খুলনার উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেত্রী। সেখানেই তার বাবার জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

পিয়া জান্নাতুলের পরিবারের পক্ষ থেকে অভিনেত্রীর বাবার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া। এরপর কর্মজীবন শুরু করেন র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে।

ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমা অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় ছাড়াও আইন পেশার সঙ্গেও যুক্ত আছেন তিনি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর