বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

৩ আগস্ট সব দাবি আদায় করে মাঠ ছাড়ব: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৪৯ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহিদ মিনারের কর্মসূচিতে জুলাই আন্দোলনের সব দাবি আদায় করে মাঠ ছাড়বে এনসিপি। বুধবার (৩০ জুলাই) নরসিংদীতে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে সন্ধ্যায় জেলা এনসিপি আয়োজিত এক কর্মসূচিতে একথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই আন্দোলনে নরসিংদীর জুলাইযোদ্ধারা সর্বোচ্চ ভূমিকা রেখেছে। আজকের উপস্থিতি আমাদের সফলতা।’ এনসিপির আহ্বায়ক বলেন, ‘বিচার, সংস্কার ও নতুন সংবিধান আমাদের দাবি, তথা দেশের মানুষের দাবি।’ এ সময় তিনি আরও বলেন, ‘নরসিংদীর মাটিতে কোনো চাঁদাবাজদের ঠাঁই নেই।’

জুলাই পদযাত্রা কর্মসূচির আগে বেলা ৩টার দিকে নরসিংদী ক্লাবে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। সাক্ষাৎ শেষে দলের যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘জুলাই আন্দোলনের বিচার নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন শহিদ পরিবারের সদস্যরা।’

পরে বিকেল সাড়ে ৪টায় নরসিংদী ক্লাব থেকে জেলখানা মোড়ে (তাহমিদ চত্বর) পদযাত্রার মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয় হয়ে পৌরসভা মোড়ে স্বাধীনতা চত্বরে মঞ্চসভা করেন এনসিপি নেতারা।

পদযাত্রায় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও জেলা এনসিপির নেতারা অংশ নেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর