মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

ফ্রিজে টয়লেট টিস্যু রাখার আশ্বর্য উপকারিতা!

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৩৩৫ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

আমাদের জীবনে সবচেয়ে প্রয়োজনীয়, কিন্তু অবহেলিত স্থানে থাকে: এমন একটি জিনিসের নাম যদি আপনাকে বলতে বলা হয়। তাহরে সর্বপ্রথম কোন জিনিসটির কথা আপনার মনে পড়বে। একেকজন হয়তোবা একেক মন্তব্য করবেন। কিন্তু, একই প্রশ্ন আমার ক্ষেত্রে আসলে, প্রথমেই বলবো টয়লেট টিস্যুর কথা।

এটি অত্যন্তু প্রয়োজনীয় হলেও এর ব্যবহার শুধু ওয়াশরুমের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু আপনি জানেন কি, এটির একটি আশ্চযজনক ব্যবহার রয়েছে। বিষয়টি অদ্ভুত শোনালেও, বাস্তবে এটি বেশ কার্যকর একটি কৌশল!

আমরা সাধারণত ফ্রিজে খাবার রাখি, দীর্ঘদিন সংরক্ষণ ও সতেজ রাখার জন্য। কিন্তু ফ্রিজে দীর্ঘদিন খাবার রাখলে এটি দুর্গন্ধ হয়, জীবানুর আক্রমন ও ছত্রাকের সৃষ্টি হতে পারে। কিন্তু ফ্রিজে যদি টয়লেট টিস্যু রাখতে পারি তাহলে, এর চমৎকার শোষণ ক্ষমতা ফিজের আর্দ্রতা শুষে নিতে সক্ষম, ফলে ফ্রিজ দীর্ঘ সময় সতেজ ও গন্ধমুক্ত থাকে।

তবে কি বলছেন ব্যবহারকারীরা

অনেকে বলছেন, ফ্রিজে টয়লেট টিস্যু রাখার পর পুরনো খাবার বা দুধের গন্ধ অনেকটা কমে গেছে। বিশেষ করে বাসি খাবার থেকে যে দুর্গন্ধ ছড়ায়, তা আর আগের মতো বিরক্তিকর নয়।

তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতি তিন সপ্তাহ পরপর টয়লেট পেপার রোলটি বদলে ফেলতে হবে। আর সবচেয়ে জরুরি সতর্কতা হলো, ফ্রিজে ব্যবহৃত টয়লেট পেপার কখনোই আবার বাথরুমে ব্যবহার করা যাবে না।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর