রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

আড়াইহাজারে ইয়াবাসহ ছাত্রদল নেতা ও সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম: / ৩৭৭ পাঠক
প্রকাশকাল রবিবার, ২২ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতা রাইফুল ইসলাম রাহুল ও রাহুলের সহযোগী চিহ্নিত মাদক কারবারি তুহিন রহমানকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। শনিবার (২১ জুন) ভোরে উপজেলার গাজীপুরা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাইফুল ইসলাম রাহুল আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক। এ ছাড়া গ্রেপ্তাররা উপজেলা ছাত্রদল নেতা মঞ্জুরুল হক কাকনের অনুসারী বলে জানা গেছে।

পুলিশ জানায় , শনিবার রাতে গাজীপুরায় অভিযান চালানোর সময় রাহুলসহ তিনজন একটি মোটরসাইকেল যাচ্ছিলেন। এ সময় তাদের পথরোধ করলে পেছনে থাকা একজন পালিয়ে যান ৷ পরে রাহুলসহ তার সহযোগীকে তল্লাশি করে পকেট থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গ্রেপ্তার ছাত্রদল নেতা রাহুলসহ তার সহযোগীর বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে বিকেলে তাদেরকে আমলি আদালতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর