সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন মোজতবা খামেনি বেঁচে আছেন, তবে আহত অবস্থায় চিকিৎসাধীন: ট্রাম্প ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯

ব্রাহ্মণবাড়িয়ায় হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম: / ২০৯ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (৮জুলাই) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সামনে দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন জেলা শাখার নেতৃবৃন্দরা।

জেলা কমিটির সভাপতি ও আখাউড়া উপজেলার সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক ও সদর উপজেলা সভাপতি মো. রুবেল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি ও সাবেক জেলা সভাপতি আরশাদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের দপ্তর সম্পাদক ও নাসিরনগর উপজেলা আহ্বায়ক আলী আকরাম খন্দকার স্বপন, চট্টগ্রাম বিভাগের সহ-মহিলা সম্পাদিকা ও বিজয়নগর উপজেলা সভাপতি তাছলিমা খন্দকার প্রমুখসহ আরও অনেকে।

এ সময় বক্তারা ছয় দফা দাবি তুলে ধরে বলেন, এই দাবিগুলো বাস্তবায়িত হলে স্বাস্থ্য সহকারীদের মর্যাদা, বেতন কাঠামো এবং ক্যারিয়ার উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, “৬ দফা দাবি শুধু চাকরি উন্নয়ন নয়, স্বাস্থ্য ব্যবস্থায় ভূমিকা রাখা হাজারো মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ন্যায্য অধিকার।

কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দরা তাদের ছয় দফা দাবির বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর