বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

মাধবদীতে মাদক কারবারের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২৬০ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মাদকের ভয়াবহ সর্বনাশা প্রভাব হতে এলাকাকে মুক্তকরণ এবং মাদকের বিরুদ্ধে এলাকার মানুষ কে সচেতন করতে গণস্বাক্ষর কর্মসূচি বাস্তবায়ন করছে এলাকার সচেতন তরুণ প্রজন্ম।

গণস্বাক্ষর কর্মসূচি বাস্তবায়নে নরসিংদীর মাধবদী পৌরশহরের ৪নং ওয়ার্ডের তোতা মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (জাহাঙ্গীর ডাকাত) সরাসরি মাদক কারবারের সাথে জড়িত এবং হাতেনাতে জনগণের কাছে ধৃত হয়। মুচলেকা দিয়ে মুক্তি পেলেও নতুনভাবে সে মাদকের কারবার শুরু করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সে এখন অভিনব কৌশলে এই কারবার পরিচালনা করে আসছে। রাস্তার মোড়ে মোড়ে এবং সড়কের গুরুত্বপূর্ণ অংশে সে সিসিটিভি ক্যামেরা বসিয়ে কারবার পরিচালনা করে আসছে। যাতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পলায়ন করতে পারে এবং খদ্দের আসলেও তাকে সনাক্ত করতে পারে।

তার এই ন্যাক্কারজনক কাজের বিরুধীতা করলে এখন সে সাধারণ জনগণকে মামলার হুমকি দেখায় অথচ তার বিরুদ্ধে প্রায় ১৪ টির মত মামলা রয়েছে।

সচেতন নাগরিকরা ভাবছেন এখন তাকে প্রতিরোধ করতে না পারলে সে আরো বেপরোয়া হয়ে উঠবে। কোন কারণে প্রশাসনের নিরবতাও প্রশ্নবিদ্ধ!


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর