বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

জাপানে জনশক্তি পাঠাতে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৬৭ পাঠক
প্রকাশকাল সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানে বাংলাদেশি কর্মী পাঠাতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ আগ্রহের কথা জানান।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণ’ বিষয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় রোববার (২২ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ফলোআপ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

সভায় জানানো হয়, জাপানে ২০৪০ সালের মধ্যে প্রায় ১ কোটি ১০ লাখ যুব শ্রমশক্তির প্রয়োজন হবে। অন্যদিকে বাংলাদেশে বর্তমানে প্রায় ২৩ লাখ অতিরিক্ত যুব শ্রমশক্তি রয়েছে। এ প্রেক্ষাপটে অদক্ষ শ্রমশক্তিকে দক্ষ ও আধা-দক্ষ জনশক্তিতে রূপান্তর করে জাপানসহ বিভিন্ন দেশে পাঠানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বর্তমানে ৩৩টি টিটিসিতে জাপানের চাহিদা অনুযায়ী ট্রেডভিত্তিক প্রশিক্ষণ চালু রয়েছে। জাপানের শ্রমবাজার বিবেচনায় আরও ২০টি টিটিসি যুক্ত করে মোট ৫৩টি টিটিসিতে জাপানি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে জাপানি ভাষার শিক্ষকের ঘাটতি রয়েছে বলে সভায় উল্লেখ করা হয়। এ ঘাটতি পূরণে শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া জাপানি ভাষা প্রশিক্ষণ দেওয়া প্রায় ২০০ বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র এবং জনশক্তি রপ্তানিকারক এজেন্সিগুলোর সঙ্গে সমন্বয় জোরদারের বিষয়েও মতবিনিময় হয়। জাপানের শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করতে দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী সাত দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। দুই কর্মদিবস পর অগ্রগতি পর্যালোচনায় আবার বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে শিগগিরই একটি মতবিনিময় সভার আয়োজন করা হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর