মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন মোজতবা খামেনি বেঁচে আছেন, তবে আহত অবস্থায় চিকিৎসাধীন: ট্রাম্প ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯ রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত জোটের ‘ওয়াক আউট’

স্বেচাছাসেবীদের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২৪ পাঠক
প্রকাশকাল সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সমাজের উন্নয়নে স্বেচ্ছাসেবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাদের মানবিক কর্মকাণ্ডে আরো সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার সকালে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ‘কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশন’ আয়োজিত স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভায় প্রধান তিনি এ আহ্বান জানান।

ডেপুটি স্পিকার বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের দর্পণ। বিশেষ করে রক্তদানের মতো মহৎ উদ্যোগগুলো মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে অসামান্য অবদান রাখছে। তিনি তরুণ প্রজন্মকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার পরামর্শ দেন।

সোহেল রানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জহিরুল ইসলাম মামুন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক ফরিদ জাম্বিল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম, কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ এনামুল হক তালুকদার এবং উপজেলা এনসিপির সমন্বয়ক আবু কাওসার।

বক্তারা সমাজে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব এবং এর সামাজিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর