বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৮০ পাঠক
প্রকাশকাল সোমবার, ২৮ জুলাই, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানে প্রধান উপদেষ্টা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার কথা জানান।

বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটার তালিকা হালনাগাদ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এ বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর জোর দেন।

বৈঠকে তিনি বলেন, ‘কোনোক্রমেই আইনশৃঙ্খলা বাহিনীর আচরণে পক্ষপাতের অভিযোগ উঠতে পারবে না। কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, রাষ্ট্রের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।’

ভোটার যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেটা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর