বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

আইএইএ প্রধানের উপর নিষেধাজ্ঞা দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম: / ২২৩ পাঠক
প্রকাশকাল শনিবার, ২৮ জুন, ২০২৫

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির ওপর ইরানে প্রবেশে নিষেধাজ্ঞা এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে সংস্থাটির নজরদারি ক্যামেরা স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে আরাঘচি বলেছেন, ‘আমরা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে ক্যামেরা স্থাপনের অনুমতি দেব না এবং সংস্থার প্রধানকে ইরানে প্রবেশ নিষিদ্ধ করা হবে।’

দেশটির আরেক বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ইরানি পার্লামেন্টের ভাইস স্পিকার হামিদ রেজা হাজি বাবাই বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার ইসরায়েলি হামলায় নিহত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্মাননা অনুষ্ঠানে বক্তৃতায় হাজি বাবাই বলেন, ইসরায়েলের সরকারি নথিতে ইরানের সংবেদনশীল স্থাপনাগুলোর তথ্য পাওয়ার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধ ইরানি জাতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ৪৭ বছরের পুরনো শত্রুতার ধারাবাহিকতা। এই শত্রুতার মূল কারণ ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি নয়- এটি ইরানের জনগণের বিরুদ্ধে।’

হাজি বাবাই আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ৯ কোটি জনসংখ্যার একটি শক্তিশালী জাতিকে ভয় পায়, যাদের ৭০০০ বছরের পুরনো সভ্যতা, তারা এই অঞ্চলে আমেরিকান আধিপত্যকে অনুমোদন করবে না।’

এরআগে গত বুধবার ভোটাভুটির মাধ্যমে আইএইএ’র সঙ্গে সম্পর্ক স্থগিত করার প্রস্তাব পাস করে ইরানি পার্লামেন্ট। পর দিন বৃহস্পতিবার এই প্রস্তাবের অনুমোদন দেয় দেশটির সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা গার্ডিয়ান কাউন্সিল।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সরকারের সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা ইসলামী আইন এবং সংবিধানের পরিপন্থি নয়। ফলে প্রস্তাবটি আইনে পরিণত হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর