বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
৪০ জনের মরদেহ পানির নিচে: ফায়ার সার্ভিস হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে নেয়া হলো দিল্লিতে স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন মোজতবা খামেনি বেঁচে আছেন, তবে আহত অবস্থায় চিকিৎসাধীন: ট্রাম্প ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯ রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত জোটের ‘ওয়াক আউট’

রিয়াল মাদ্রিদকে রুখে দিল সৌদি ক্লাব আল-হিলাল

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৪৪৩ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ক্লাব বিশ্বকাপে রীতিমতো চমক দেখিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলাল। বুধবার (১৮ জুন) দিবাগত রাতে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে ১-১ গোলের ড্রয়ে রুখে দিয়েছে তারা। কোচ হিসেবে অভিষেক ম্যাচেই হতাশায় ডুবেছেন স্প্যানিশ জায়ান্টদের নতুন কোচ জাভি আলোনসো।

যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। ম্যাচের ৩৪ মিনিটে প্রথম গোল করে রিয়াল এগিয়ে যায়। তবে সেই লিড তারা ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। সাত মিনিট পর পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় আল-হিলাল।

ম্যাচের শেষ দিকে জয় নিশ্চিত করার সুযোগ এসেছিল রিয়ালের সামনে। পেনাল্টি থেকে বড় সুযোগ পেয়েছিলেন ফেদেরিকো ভালভার্দে। তবে আল-হিলালের গোলরক্ষক ইয়াসিন বুনু দুর্দান্ত সেভ করে রিয়ালকে বঞ্চিত করেন জয় থেকে। তার দৃঢ়তায় এক পয়েন্ট নিশ্চিত করে সৌদি ক্লাবটি।

এই ড্রয়ের ফলে দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছে। উল্লেখ্য, আল-হিলাল গত মৌসুমে সৌদি প্রো লিগে দ্বিতীয় হলেও, তার আগের মৌসুমে ছিল চ্যাম্পিয়ন। ২০২২ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়ালের কাছে ৫-৩ গোলে হেরেছিল তারা। এবার রিয়ালের সঙ্গে ড্র করে বিশ্ব ফুটবলে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল ক্লাবটি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর